ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
নিজেদের সম্মান রক্ষার লড়াইয়ে বাংলাদেশের অবস্থান
আজ রোববার টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আগের লিডসহ বাংলাদেশকে মোট ৪১৩ রানের লক্ষ্য দিয়েছে ডিন এলগারের দল। যা টপকাতে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে। কারণ এর আগে এত রান টপকে টেস্টে জয় পায়নি বাংলাদেশ।
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে থেমেছে বাংলাদেশ। তাতে ২৩৬ রানের লিড পায় প্রোটিয়ারা। স্বাগতিকরা চাইলে বাংলাদেশকে ফলোঅনে ব্যাট করতে পাঠাতে পারত। কিন্তু বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। নিজেদের লিড বাড়িয়ে নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে নামিয়েছে ডিন এলগারের দল।
৫ উইকেটে স্কোরবোর্ডে ১৩৯ রান নিয়ে টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। আজ লড়াইয়ে নেমে কিছুটা আশা দেখান মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। এই জুটি ফিরলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২১৭ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের দল।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলোঅনও এড়াতে পারেনি বাংলাদেশ। ফলোঅন এড়াতে আরো ৩৭ রান করতে হতো সফরকারীদের। কিন্তু সেটা করতে পারল না মুমিনুল হকের দল। প্রথম ইনিংসে বাংলাদেশ থেকে ২৩৬ রানে এগিয়ে থাকল দক্ষিণ আফ্রিকা।
৩১৪ রানে পিছিয়ে থেকে আজ টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে কিছুটা আশা দেখায় আগের দিন থিতু হওয়া মুশফিক ও ইয়াসিরের জুটি। কিন্তু জমে ওঠার আগেই জুটি ভাঙেন কেশব মহারাজ।
প্রোটিয়া তারকার করা ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টা করেন ইয়াসির। কিন্তু ডেলিভারি ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় বোলারের কাছেই। মহারাজ সেটা লুফে নিয়ে ইয়াসিরকে সাজঘরের পথ দেখান। ৮৭ বলে ৪৬ রান করে ফেরেন ইয়াসির, ভাঙে ৭০ রানের জুটি।
ইয়াসির ফেরার পর প্রতিপক্ষকে উইকেট উপহার দেন মুশফিক। ম্যাচের এত কঠিন পরিস্থিতি দেখেও তিনি খেলে ফেললেন আত্মঘাতী শট। সাইমন হার্মারের ফুল লেংথ বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন মুশফিক। ব্যাটের নিচ দিয়ে বল গিয়ে লাগে স্টাম্পে। ১৩৬ বলে ৫১ রানে আউট মুশফিক। মুশফিকের আউটের সঙ্গে সঙ্গে আশাও শেষ হয়ে যায় বাংলাদেশের।
শেষ দিকে মিরাজ-তাইজুলরাও পারলেন না হাল ধরতে। ফলে ফলোঅনও এড়াতে পারল না বাংলাদেশ। থেমে গেল মাত্র ২১৭ রানে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেছেন ডিন এলগার।
বাংলাদেশের হয়ে বল হাতে ১৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এই নিয়ে টেস্ট ক্রিকেটে দশমবার এক ইনিংসে ৫-এর বেশি উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাইজুল। এর মধ্যে দেশের বাইরে ৫ উইকেট নিলেন তৃতীয় বার। তাঁর সঙ্গে খালেদ আহমেদ নিয়েছেন তিনটি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)