ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যে দেশ গুলো তালিকা প্রকাশ করলো আইসিসি

২০২২ এপ্রিল ১১ ১০:৩০:১৮

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে যে দেশ গুলো তালিকা প্রকাশ করলো আইসিসি

স্বাগতিক দেশ হিসেবে তাদের সঙ্গে থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আগামী ১৪ নভেম্বরের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি দুই দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী আসরে ওয়েস্ট ইন্ডিজ সেরা আটে থাকলে র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে তিন দল। বাকি আট দলকে জায়গা করে নিতে হবে আঞ্চলিক বাছাই পর্ব পেরিয়ে।

আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ দুটি করে দল জায়গা পাবে বিশ্বকাপে। আর আমেরিকা ও ইস্ট এশিয়া প‍্যাসিফিক থেকে আসবে একটি করে দল। এদিকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের প্রক্রিয়াও জানিয়েছে আইসিসি। ১০ দলের টুর্নামেন্টে সরাসরি খেলবে আটটি দল।

এর ৬ দল আসবে শীর্ষ অবস্থান থেকে আর বাকি দুই দল নেওয়া হবে পূর্ব-নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং বিবেচনায়। এছাড়া প্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। উদ্বোধনী আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা। আগামী জানুয়ারিতে ১৬ দলের ৪১ ম্যাচের টুর্নামেন্টটি মাঠে গড়াবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ