ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

কলকাতা-দিল্লি ম্যাচে মুস্তাফিজকে নিয়ে বিচার করলো ভারতীয় গণমাধ্যম

২০২২ এপ্রিল ১১ ০৯:১৫:৫৩

কলকাতা-দিল্লি ম্যাচে মুস্তাফিজকে নিয়ে বিচার করলো ভারতীয় গণমাধ্যম

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। নজরকাড়া পারফরম্যান্স না করলেও নিয়ন্ত্রিত বোলিংই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার করল।

উইকেট পাননি। কিন্তু বল হাতেই কামাল করলেন বাংলাদেশের জোরে বোলার। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন কেকেআর ক্রিকেটাররা। ওভার প্রতি প্রায় ১১ রান দরকার ছিল। নাইটরা আক্রমণাত্মক শুরু করবেন, এটাই প্রত্যাশিত ছিল।

এই অবস্থায় মুস্তাফিজুরের হাতে নতুন বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। হতাশ করেননি মুস্তাফিজুর। প্রথম বল থেকেই রহাণেকে অস্বস্তিতে রাখেন তিনি। প্রথম স্পেলের ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেন মুস্তাফিজুর। তিনি বল করার আগে যে বাইশ গজকে ব্যাটারদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল, সেই উইকেটেই বলকে কথা বলালেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ