ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

দিল্লির তাণ্ডবে কলকাতা কুপকাত, আলোচনায় ফিজের ‘প্রথম ওভার’

২০২২ এপ্রিল ১০ ২১:১৫:১২

দিল্লির তাণ্ডবে কলকাতা কুপকাত, আলোচনায় ফিজের ‘প্রথম ওভার’

এর আগের তিন ম্যাচেদারুণ বোলিং করেও দলের জয় দেখতে পারেননি। তবে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচে কাতার মাস্টারের প্রথম ওভারটি নিয়ে চলছে জোর আলোচনা।

আজ দ্বিতীয় জয় পেলো। চার ম্যাচে এটি দিল্লির দ্বিতীয় জয়। জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। প্রথম ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। টাইগার পেসার যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচেই হার দেখেন। অবশেষে পেলেন জয়ের দেখা।

কেকেআর ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লির বোলিং তোপে পড়ে ইনিংসের ২ বল বাকি থাকতে ১৭১ রানে গুটিয়ে গেছে। অধিনায়ক শ্রেয়াস আয়ার ৩৩ বলে ৫৪ আর নীতিশ রানা ২০ বলে করেন ৩০ রান।

ম্যাচের শুরুতেই বরাবরের মতো মোস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণ করেন দিল্লি অধিনায়ক পান্ত। আর প্রথম ওভারেই নানা ঘটনা আর নাটকীয়তার দেখা মেলে। ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতেন ফিজ। আজিঙ্কা রাহানের প্যাডে বল লাগলে জোরালো আবেদন হয়েছিল, আম্পয়ার আঙুলও তুলে দেন। কিন্তু রিভিউ নিয়ে সেবারের মত বেঁচে যান কলকাতা ওপেনার।

পরের বলে আবারও এলবিডব্লিউয়ের আবেদন। আম্পায়ার আউট দেন। আবারও রিভিউয়ে প্রান ফিরে পান রাহানে। এই ওভারে নাটক এখানেই শেষ হয়নি। মোস্তাফিজের ওভারের তৃতীয় বল রাহানের ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক রিশাভ পান্তের কাছে। কিন্তু এবার কেউ আবেদনই করেননি।

এমন এক ঘটনাবহুল প্রথম ওভারের পর ম্যাচ শেষে উইকেটশূন্যই থেকে গেছেন মিস্টার ফিজ। প্রথম ওভারে ২ দিয়ে শুরু করা টাইগার পেসার ষষ্ঠ ওভারে এসে খরচ করেন মাত্র ৩ রান।

এর আগে পৃথ্বি শ আর ডেভিড ওয়ার্নারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। পৃথ্বি ২৯ বলে ৫১, ওয়ার্নার ৪৫ বলে করেন ৬১ রান।

এছাড়া রিশাভ পান্ত ১৪ বলে ২৭, অক্ষর প্যাটেল ১৪ বলে ২২ এবং শার্দুল ঠাকুর ১১ বলে খেলেন ২৯ রানের ঝড়ো ইনিংস।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ