ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
নিজের কাছে ক্যাচ এসেছে জানেই না মিরাজ, উল্টো পেলেন বুকে আঘাত
প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই গালি অঞ্চলে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার সারেল এরউই। বলটি ঠিক গালিতে দাঁড়ানো মিরাজের হাতেই যাচ্ছিল।
কিন্তু সেটি যেন একদমই দেখেননি মিরাজ। এরউই শটটি খেলার পরই পয়েন্টের দিকে তাকান তিনি। মনে করেছিলেন বল যাচ্ছে পয়েন্ট অঞ্চল দিয়ে। কিন্তু সেটি যায় একদম তার বরাবর এবং বল না দেখায় তা আঘাত করে তার পাঁজরের নিচের দিকে।
সঙ্গে সঙ্গে ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ। ধারাভাষ্য কক্ষ থেকে বলা হয়, হয়তো গ্যালারিতে থাকা ফ্লাডলাইটের বরাবর আসায় বলটি দেখতে পারেননি মিরাজ। যে কারণে তা গিয়ে আঘাত করে তার বুকের পাঁজরের নিচে।
মিরাজ ব্যথা পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম। বেশ কিছুক্ষণ মাঠেই প্রাথমিক সেবা দেওয়ার পর স্ট্রেচারে করে ড্রেসিংরুমে ফিরিয়ে নেওয়া হয় মিরাজকে। তিনি ব্যথা পাওয়ার পাশাপাশি কার্যত একটি জীবনই দিয়েছেন এরউইকে।
প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে থাকার পর ইনিংসের চতুর্থ ওভার শেষে মাঠে ফেরেন মিরাজ। তার সঙ্গে খুনসুঁটি করে মাঠে স্বাগত জানান ইয়াসির আলি রাব্বি। পাশাপাশি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারও হাত মেলান মিরাজের সঙ্গে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ১৯ রান। রানের খাতা খোলার আগেই জীবন পাওয়া এরউই ৮ ও আরেক ওপেনার ডিন এলগার খেলছেন ৭ রান নিয়ে। এরই মধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ২৫৫ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)