ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অলআউট বাংলাদেশ, আবার ব্যাটিংয়ে দ. আফ্রিকা
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩১৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে সকালের শুরুটা দারুণ করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের সঙ্গে ৮৪ বলে পঞ্চাশ রানের জুটি পূরণ করেন ইয়াসির আলী রাব্বি। যদিও হাফ সেঞ্চুরির আগে ফিরতে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে।
কেশভ মহারাজের ঝুলিয়ে দেয়া ফুল লেংথ বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ইয়াসির। ৭ চারে ৮৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ইয়াসিরের বিদায়ের পর ডোয়াইন অলিভারের বলে ফুল শট করে চার মেরে দলের রান দুইশ পার করেন মেহেদি হাসান মিরাজ।
লম্বা সময় ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিক। ডারবান টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। সাইমন হার্মারের বলে সুইপ করে বাউন্ডারি মেরে ১৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
হাফ সেঞ্চুরির পর অবশ্য আত্মঘাতী শট খেলে আউট হয়েছেন মুশফিক। হার্মারের ওভারের প্রথম বলে চার মেরে হাফ সেঞ্চুরি করা মুশফিক তৃতীয় বলে রিভার্স সুইপ করার চেষ্টা করেন। তবে বল ব্যাটের নিচ দিয়ে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। গুরুত্বপূর্ণ সময়ে রিভার্স করে সাজঘরে ফেরা মুশফিকের ব্যাট থেকে এসেছে ৫১ রান।
শেষ দিকে কেউই থিতু হতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন মেহেদি, তাইজুল ইসলাম এবং এবাদত হোসেন। তাতে বাংলাদেশ অল আউট হয় ২১৭ রানে। দক্ষিণ আফ্রিকা লিড পায় ২৩৬ রানের। প্রোটিয়াদের তিনটি করে উইকেট নিয়েছেন মুল্ডার এবং হার্মার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)