ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আমাকে কোহলি-বাবর ও ৯ টুকরা কাঠ দেন, বিশ্বকাপ এনে দিচ্ছি

২০২২ এপ্রিল ১০ ১৭:২০:১১

আমাকে কোহলি-বাবর ও ৯ টুকরা কাঠ দেন, বিশ্বকাপ এনে দিচ্ছি

তিনি বলেছেন, আমাকে কোহলি, বাবর ও ৯ টুকরা কাঠ দেন, আমি আপনাকে বিশ্বকাপ এনে দেব। এ নিয়ে কোনও সন্দেহ নেই। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম। ক্যারিয়ারের শুরু থেকেই তিন ফরম্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন তারা। একের পর এক রেকর্ড গড়ছেন এই দুই তারকা।

এ কারণে তাদের মধ্যে তুলনাও হয় অনেক। কোহলি ও বাবর যদি এক দলের হয়ে খেলে তাহলে প্রতিপক্ষের বোলারদের কি হাল হবে সেটার বলার অপেক্ষা রাখে না। তাইতো বিশ্বকাপের শিরোপা জেতার জন্য দলে কেবল বাবর ও কোহলিকেই চাইলেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। বাকি ৯টি কাঠের টুকরা হলেও চলবে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কোহলির।

তিনি ভারতের হয়ে এখন পর্যন্ত ১০১টি টেস্ট, ২৬০টি ওয়ানডে ও ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৮০৪৩, ১২৩১১ এবং ৩২৯৬ রান করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেক হয় ২০১৬ সালে। তিনি পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ৮৬টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন যথাক্রমে ২৮৫১, ৪২৬১ এবং ২৬৮৬ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ