ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

রমিজের প্রস্তাবে নিশ্চুপ বিসিসিআই

২০২২ এপ্রিল ১০ ১৬:৫৬:৪১

রমিজের প্রস্তাবে নিশ্চুপ বিসিসিআই

আইসিসি সভা উপলক্ষে দুবাইতে আছেন পিসিবি চেয়ারম্যান রমিজ ও প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন। চার জাতির সিরিজের ব্যাপারে ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে রাজি করিয়েছেন রমিজ। যদিও ক্রিকবাজ জানিয়েছে, এমন প্রস্তাবে ‘হ্যাঁ’ মেলায়নি বিসিসিআই।

সেই সভায় উপস্থিত এক কর্তা ক্রিকবাজকে বলেছে, ‘বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীদের বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছিল। কিছু কিছু বোর্ড এটাকে সমর্থন জানিয়েছে। তবে এই ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গিও আছে।’

চার জাতি সিরিজে অংশ নেয়া চার দল ও আইসিসি মিলে এই টুর্নামেন্ট থেকে প্রতি বছর অন্তত সাড়ে ছয়শ মিলিয়ন মার্কিন ডলার লাভ করতে পারবে। এই টুর্নামেন্ট প্রতি বছর আয়োজনের প্রস্তাবও আইসিসিকে দেবে পিসিবি। প্রতি বছর সুপার সিরিজে অংশ নেয়া চারটি দল ক্রমান্বয়ে আয়োজন করবে এই টুর্নামেন্টটি।

চার জাতির এই সিরিজ আয়োজন করার কথা ওঠে ২০১৯ সালের ডিসেম্বরে। তখন এই সিরিজ আয়োজনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয় ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যদিও পরবর্তীতে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেলে এই টুর্নামেন্ট আয়োজনের কথা কেউ তোলেনি।

১৯৯২ সালে হিরো কাপের পর, শুধুমাত্র এশিয়া কাপ ছাড়া চার জাতি টুর্নামেন্টের ওপর অবশ্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রথমবারের মতো চার জাতি সিরিজ আয়োজন করার প্রস্তাব আইসিসিকে দেবে পিসিবি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ