ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

শেষ হল কলকাতা-দিল্লি ম্যাচের টস, জেনে নিন ফলাফল

২০২২ এপ্রিল ১০ ১৫:৫৫:৩৩

শেষ হল কলকাতা-দিল্লি ম্যাচের টস, জেনে নিন ফলাফল

বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে দিল্লির প্রথম ম্যাচটি খেলতে পারেননি মোস্তাফিজ। পরের দুই ম্যাচে দলে ফিরে করেছেন কিপটে বোলিং। গুজরাটের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। পরে লখনৌয়ের বিপক্ষে ৪ ওভারে খরচ করেন মাত্র ২৬ রান।

এবার কলকাতার বিপক্ষে ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে দিল্লি। এখন পর্যন্ত চার ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে সবার ওপরে রয়েছে কলকাতা। মোস্তাফিজরা তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে রয়েছে ৭ নম্বরে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেংকটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), নিতিশ রানা, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনিল নারিন, উমেশ যাদব, রাসিক সালাম ও ভরুন চক্রবর্তী।

দিল্লি ক্যাপিট্যালস একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ