ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ : শেষ হতে যাচ্ছে পাকিস্থান ক্রিকেটে রমিজ রাজার ভবিষ্যৎ
রাজনীতি ও ক্রিকেট, পাকিস্তানে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে। পদাধিকার বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ প্যাট্রন হয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী। সরকার পরিবর্তনে তাই বরাবরই বদল আসে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও।
আস্থাভোটে হেরে গিয়ে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। ক্রিকেট বোর্ডের শীর্ষ পদেও পরিবর্তন আসার সম্ভাবনা বা শঙ্কা আছে প্রবলভাবেই।ধারাভাষ্য নিয়ে ব্যস্ত থাকা রমিজ রাজাকে ক্রিকেট প্রশাসনে নিয়ে আসেন ইমরানই। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের একান্ত চাওয়াতেই মূলত গত সেপ্টেম্বরে দায়িত্ব নেন রমিজ।
তার দায়িত্বের মেয়াদ তিন বছর। তবে তা এখন এক বছরও টেকে কিনা, সংশয় আছে যথেষ্ট।পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর দারুণ সব পদক্ষেপে যদিও পাকিস্তানের ক্রিকেটে নতুন প্রাণের জোয়ার এনেছেন রমিজ। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইমরানের ঘনিষ্ঠ রমিজকে বোর্ডে রাখার সম্ভাবনা সামান্যই।
পাকিস্তানের পত্রিকা ডেইলি এক্সপ্রেস-এর খবর, সরিয়ে দেওয়া হবে বলে কিছু আঁচ করতে পারলে নাকি নিজে থেকে দায়িত্ব ছাড়বেন রমিজ। ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব তার কাছে আছে। অবস্থা প্রতিকূলে দেখলে পদত্যাগ করে সসম্মানে নিজের পুরনো পেশায় সাবেক এই ব্যাটসম্যান ফিরে যাবেন বলেই নাকি ঠিক করে রেখেছেন।
পত্রিকাটির খবর, বোর্ডের সাবেক এক চেয়ারম্যান ঘনিষ্ঠমহলে এটা বললেও শুরু করেছেন যে, তিনি আবার দায়িত্বে ফিরছেন। এই খবর যদি সত্যি নাও হয়, পাকিস্তান ক্রিকেটের ইতিহাস বলে, দেশের ক্ষমতার পালাবদলে বোর্ডে বদল আসা নিশ্চিত।
রমিজ রাজা পাকিস্তান বোর্ডের ৩৬তম চেয়ারম্যান। তবে সাবেক ক্রিকেটারদের মধ্যে এই দায়িত্বে আসতে পেরেছেন তার আগে কেবল আল তিনজন- আব্দুল হাফিজ কারদার (১৯৭২-৭৭), জাভেদ বার্কি (১৯৯৪-৯৫) ও ইজাজ বাট (২০০৮-১১)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)