ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
এটা ছিল তামিমের বাজে একটি মানসিক ভুল
পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে উইকেট হারালেও তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো কিছুর ইঙ্গিত দেয়। বিশেষ করে তামিম এদিন দুর্দান্ত খেলেছেন। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়েছেন। শটে নিয়ন্ত্রণও ছিল বেশ ভালো। ঠিকমতো টাইমিংও করতে পারছিলেন।
৫৭ বলে ৪৭ রান করেছেন তামিম। যেখানে তিনি ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। তার এই ৪৭ রানের মধ্যে বাউন্ডারি ছিল আটটি। মোট রানের প্রায় ৬০ শতাংশ এসেছে বাউন্ডারির মাধ্যমে। দারুণ ব্যাটিং করতে থাকা তামিম শেষ পর্যন্ত সাজঘরে ফিরেছেন হাফসেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।
সিডন্স বলেন, ‘আমার মনে হয়, চার দিয়ে তামিম পঞ্চাশ ছুঁতে চেয়েছিল। সে ভুলে গিয়েছিল, পুরো ইনিংস কীভাবে খেলেছে। সে নান্দনিক সোজা ব্যাটে খেলছিল, পা আড়াআড়ি ছিল না। ওর আগ্রাসী ব্যাটিং বোলারদের চাপে ফেলে দিয়েছিল, যেটা ছিল অসাধারণ। আমাদের ড্রেসিংরুম নির্ভার হয়ে উঠেছিল।
আমি মনে করি, ৪৭ পর্যন্ত সে ভালো খেলেছে। খুব ভালো হতো, যদি এভাবে চালিয়ে যেতে পারতো। তামিমের এমন আগ্রাসী ব্যাটিংকে সহজাত বলছেন সিডন্স। টেস্ট কিংবা ওয়ানডেতে সবসময়ই এমন ব্যাটিং করে থাকেন তামিম। যা দলকে শুরুতে চাপ মুক্ত করে এবং এটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘তামিমের ইনিংস ওর সহজাত ব্যাটিংয়েই এগিয়েছে। টেস্ট কিংবা ওয়ানডেতে সে শুরুতে আগ্রাসী থাকে। পরে থিতু হয়। পেসারদের শুধু বাজে বলগুলোর ওপরই চড়াও হয়। আজ বল ভালো ছেড়েছে, ডিফেন্স করেছে। ইনিংসের শুরুতে সে ও শান্ত রাউন্ড দা উইকেটে করা বল খুব ভালোভাবে সামাল দিয়েছে। আমার মনে হয় না, আগ্রাসনের জন্য তামিম আউট হয়েছে। এটা ছিল বাজে একটি মানসিক ভুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)