ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএল : ৪ এর মধ্যে ০,০,০,০ মুম্বাই
অনুজের হাফ সেঞ্চুরি ও কোহলির ৪৮ রানের ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ৭ উইকেটের বড় জয় পেয়েছে। এদিকে এবারের মৌসুমের টানা চার ম্যাচেই হারল রোহিত শর্মার মুম্বাই।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ফাফ ডু প্লেসি এবং রাওয়াত। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৫০ রান। ডু প্লেসির বিদায়ে ভাঙে তাদের দুজনের জুটি। জয়দেব উনাদকাটের বলে সূর্যকুমারকে ক্যাচ দিয়ে ১৬ রানে ফেরেন বেঙ্গালুরু অধিনায়ক।
এরপর কোহলিকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন রাওয়াত। কোহলিকে সঙ্গে নিয়ে বাঁহাতি এই ব্যাটার যোগ করেন ৮০ রান। এর মাঝে ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন রাওয়াত। বাঁহাতি এই ব্যাটারের বিদায়েই ভাঙে তাদের দুজনে।
রমনদীপ সিংয়ের দারুণ এক থ্রোতে রান আউট সাজঘরে ফিরেছেন ৪৭ রানে ৬৬ রানের ইনিংস খেলা রাওয়াত। এরপর হাফ সেঞ্চুরি আগে ফিরেছেন কোহলি। ১৯তম ওভারে ডেওয়াল্ড ব্রেভিসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হয়েছেন বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক।
৪৮ রানে কোহলি বিদায় নিলে ব্রেভিসের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মেরে বেঙ্গালুরুর ৭ উইকেটের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন দীনেশ কার্তিক। মুম্বাইয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ব্রেভিস এবং উনাদকাট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও মাঝ পথে গিয়ে খেই হারায় মুম্বাই। ৭৯ রানে ৬ উইকেট হারানো মুম্বাইকে টেনে তোলেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটারের অপরাজিত ৬৮ রানের ইনিংসে ১৫২ রান তোলে মুম্বাই। বেঙ্গালুরুর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং হার্শাল প্যাটেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)