ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বকাপে সেরা ফর্মের মেসিকে দেখা যাবে না’
কোপা আমেরিকার মঞ্চে বড় প্রতিযোগিতার শিরোপা জেতা মেসির ভাগ্য কী এবার বদলাবে? সে উত্তর সময় দিবে। তবে তার আগে মেসিকে নিয়ে আর্জেন্টিনার সাবেক ফিজিক্যাল ট্রেনার ফার্নান্দো সিগ্নোরিনি জানিয়েছেন, কাতার বিশ্বকাপে সেরা ফর্মের মেসিকে আর দেখা যাবে না।
সময়ের পরিক্রমায় সেরা ফর্ম পিছে ফেলে এসেছেন এই আর্জেন্টাইন তারকা, এমনটাই মত সিগ্নোরিনির।৩৪ বছর বয়সী মেসি বিশ্বকাপে নামবে আর এক বছরের ক্লান্তিকে সঙ্গী করে। সিগ্নোরিনি মনে করছেন বয়সের এই ক্লান্তি ঘিরে ধরবে মেসিকে। যা মেসির পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। সিগ্নোরিনি এক্ষেত্রে ম্যারাডোনার প্রসঙ্গও টেনে এনেছেন।
আর্জেন্টিনার সাবেক এই ফিজিক্যাল ট্রেনার সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে বলেন, ‘নিঃসন্দেহে, আমরা কাতারে সেরা ফর্মের মেসিকে দেখতে পাবো না। ঠিক যেমন ১৯৯৪ সালে দিয়েগো ম্যারাডোনা নিজের সেরা ফর্মে পৌঁছাতে পারেননি।’
নিজের মতের পক্ষে যুক্তি দিয়ে সিগ্নোরিনি আরও যোগ করেন, ‘সর্বোচ্চ শ্রেণির প্রতিযোগিতামূলক ম্যাচে শারীরিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। মেসি নিজের সেরা সময় পার করে এসেছেন। এখন তার শরীর আগের সেরা পর্যায়ে নেই। সময় ক্ষমা করে না; বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিমূলক ম্যাচে।’
মেসির মতো বড় মঞ্চের তারকার জন্য ফুটবল মাঠে শেষ বলে কিছু লিখে দেওয়া যায় না। তেমনি সিগ্নোরিনির এমন কথা ধোপে টিকবে কি না, মেসি মাঠের পারফরম্যান্সে দিবেন সেই জবাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)