ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আউট নিয়ে বিতর্ক, মেজাজ হারালেন কোহলি

২০২২ এপ্রিল ১০ ১০:১০:৫৫

আউট নিয়ে বিতর্ক, মেজাজ হারালেন কোহলি

৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। এদিন ৫ বাউন্ডারিতে ৩৬ বলে ৪৮ রান করে আউট হন আরসিবির সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের ১৯তম ওভারে প্রথমবার ডেওয়াল্ড ব্রেভিসের হাতে বল তুলে দেন রোহিত। প্রথম বলেই বিরাটকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান তিনি। আর তারপরই কোহলির এই আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়।

কারণ বল ব্যাটে আর প্যাডে প্রায় একই সময়ে লাগে। ফিল্ড আম্পায়ার আউট দিলে কোহলি রিভিউ নেন, কিন্তু টিভি আম্পায়ারও এটাকে আউট ঘোষণা করে। অসন্তুষ্ট কোহলি অনেকটা রাগ দেখিয়ে মাঠ ছাড়ে! এদিকে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অনেকে এটাকে আউট না বলে তাদের টুইট শেয়ার করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ