ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হায়দরাবাদের প্রথম জয়, চ্যাম্পিয়ন চেন্নাইয়ের চতুর্থ হার

২০২২ এপ্রিল ০৯ ২২:৩১:৫৮

হায়দরাবাদের প্রথম জয়, চ্যাম্পিয়ন চেন্নাইয়ের চতুর্থ হার

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান জড়ো করে চেন্নাই সুপার কিংস। একমাত্র ব্যাটিং মঈন আলী-ই দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া আম্বাতি রাইডু ২৭, অধিনায়ক রবীন্দ্র জাদেজা ২৩, রুটুরাজ গাইকোয়াদ ১৬, রবিন উথাপ্পা ১৫ ও মহেন্দ্র সিং ধোনি ৩ রান করেন।

অন্যদিকে হায়দরাবাদের পক্ষে ওয়াশিংটন সুন্দর ও থাঙ্গারাসু নটরাজন দুটি করে এবং ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন ও অ্যাইডেন মারক্রাম একটি করে উইকেট তুলে নেন।

এবারের আসরে প্রথম বারের মত জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৯ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও কেন উইলিয়ামসন।এই ম্যাচে ৪০ বলে ৩২ রানের শ্লথ ইনিংস খেলে অধিনায়ক উইলিয়ামসন বিদায় নিলে দলের হাল ধরেন রাহুল ত্রিপাঠি।

এই ম্যাচে ৫০ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলে অভিষেক সাজঘরে ফিরলেও রাহুলের ১৫ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে ৮ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। চেন্নাইয়ের পক্ষে মুকেশ চৌধুরী ও ডোয়াইন ব্রাভো একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরটস : সানরাইজার্স হায়দরাবাদ

চেন্নাই সুপার কিংস : ১৫৪/৭ (২০ ওভার)মঈন ৪৮, রাইডু ২৭, জাদেজা ২৩সুন্দর ২১/২, নটরাজন ৩০/২

সানরাইজার্স হায়দরাবাদ : ১৫৫/২ (১৭.৪ ওভার)অভিষেক ৭৫, রাহুল ৩৯*, উইলিয়ামসন ৩২ব্রাভো ২৯/১, মুকেশ ৩০/১

ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ