ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

চাহালকে ১৬ তলার বারান্দায় ঝোলানো প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

২০২২ এপ্রিল ০৯ ১৯:১৩:২৮

চাহালকে ১৬ তলার বারান্দায় ঝোলানো প্রসঙ্গে যা বললেন শাস্ত্রী

এই ঘটনা শেয়ার করার পর নানা আলোচনা হচ্ছে। সেই আলোচনায় যোগ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবী শাস্ত্রীও। শুধু যোগই দেননি, তিনি মাতাল সেই ক্রিকেটারের নিষেধাজ্ঞাও দাবি করেছেন। শান্ত্রী বলেন, ‘এটা আসলে হাস্যকর কোনো বিষয় নয়। আমি জানি না কোন ব্যক্তি তার সঙ্গে এমন কাজ করেছে।

তবে এটা নিশ্চিত সে স্বাভাবিক অবস্থায় ছিল না। ঘটনা যদি আসলেই তেমন হয়, তাহলে কিন্তু বিষয়টা মারাত্মক। জীবনের জন্য ঝুঁকির। এটা শুনে কারও কারও কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু আমার জন্য মোটেই হাস্যকর নয়।’

‘যিনি এটা করেছেন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এমন অবস্থায় এই ধরনের কাজ করা মোটেই যথাযথ নয়। অস্বাভাবিক অবস্থায় এরকম কিছু করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা মোটেই কাম্য নয়।’

‘জীবনে এই প্রথম এই ধরনের ভয়ঙ্কর ব্যাপার শুনলাম। এই ঘটনা যদি বর্তমানে ঘটে, তাহলে তাকে আজীবন নিষিদ্ধ করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত হবে। তাকে ক্রিকেট মাঠের ধারে কাছেও আসতে দেওয়া উচিত হবে না। তাহলে তার আসল শিক্ষা হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ