ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

৪০০ পেরোলো দক্ষিণ আফ্রিকা...

২০২২ এপ্রিল ০৯ ১৮:০২:৩০

৪০০ পেরোলো দক্ষিণ আফ্রিকা...

আগের দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে সকালের শুরুটা বেশ ভালো করেছিল দক্ষিণ আফ্রিকা। খালেদ আহমেদের আলগা বলে চার মারেন কাইল ভেরেইনে। তাতে সকালের শুরুতেই তিনশ স্পর্শ করে প্রোটিয়ারা। যদিও এরপরই সাজঘরে ফেরেন ভেরেইনে।

খালেদের দারুণ এক ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে বোল্ড আউট হন এই উইকেটকিপার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ২২ রান করেছেন তিনি। ভেরেইনে ফেরার পর ক্যামিও দেখাতে শুরু করেন কেশভ মহারাজ। উইয়ান মুল্ডারকে সঙ্গে নিয়ে গড়েন ৮০ রানের জুটি।

এর মাঝে ৫৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মহারাজ। তাইজুল ইসলামের বলে মুল্ডার ৩৩ রানে ফিরলে ভাঙে মহারাজের সঙ্গে ৮০ রানের দারুণ এক জুটি। এবাদত হোসেনের বলে সিঙ্গেল নিয়ে চারশ পূরণ করে প্রোটিয়ারা। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পথেই হাঁটছিলেন মহারাজ।

যদিও ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে ৮৪ রানে ফিরেছেন মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা- ৪২৩/৮ (১২৭ ওভার) (এলগার ৭০, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, মহারাজ ৬৭*, রিকেলটন ৪২, এরউই ২৪; তাইজুল ৫/১২০, খালেদ ৩/৯১)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ