ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় লাথি দিয়ে তুমুল আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদ
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এনামুল জুনিয়রের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ১৪৩ রানে অলআউট হয়েছে মোহামেডান। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আউট হওয়ার পর ড্রেসিংরুমের দরজায় লাথি দিয়ে আলোচনায় চলে এসেছেন তিনি।
এনামুল জুনিয়রের করা ৩৭তম ওভারের প্রথম বলে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু বল বেশ খানিকটা নিচু হয়ে তার ব্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক জাকির হাসানের গ্লাভসে। আউট হওয়ার আগে ৫২ বলে ২টি করে চার-ছয়ের মারে ৪৮ রান করেন তিনি।
আউট হয়ে ফেরার সময় প্রথমে মাঠকর্মীদের ওপর চড়া মেজাজ দেখান মাহমুদউল্লাহ। পরে ড্রেসিংরুমে ঢোকার মুখে বন্ধ দরজায় সজোরে লাথি মেরে ভেতরে প্রবেশ করেন তিনি। এসময় তার চোখে-মুখে রাগের আভা স্পষ্ট দেখা যায়। মূলত উইকেটের অসম বাউন্সের কারণেই মেজাজ হারিয়েছেন মাহমুদউল্লাহ।
অবশ্য মেজাজ হারানোর কারণ কম নেই মোহামেডানের এই তারকা অলরাউন্ডারের। চলতি লিগে সুপার লিগ খেলার সম্ভাবনা মিইয়ে যাচ্ছে মোহামেডানের। এখন পর্যন্ত সাত ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। আজকেও হেরে গেলে সেরা ছয়ে থেকে সুপার লিগে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।
মোহামেডানকে কোণঠাসা করা বোলিংয়ে ৯.১ ওভারে ৪১ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন এনামুল জুনিয়র। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই তার প্রথম ৫ উইকেট। এতদিন সেরা বোলিং ছিল ২৬ রানে ৪ উইকেট। এনামুলের পাশাপাশি মুকিদুল ইসলাম মুগ্ধ ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)