ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
২০২৩ বিশ্বকাপে টাইগারদের নিয়ে মাশরাফির ভবিষ্যৎবানী
তবে মাঝে দারুণ দল হিসেবে শুরু করলেও শেষ পর্যন্ত ২০১৯ বিশ্বকাপে হতাশ হয়ে দেশে ফিরতে হয় দলপতি মাশরাফির দলকে। তবে হাল ছাড়ার নয় টাইগাররা। আগামী ২০২৩ বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় থাকবে বাংলাদেশ এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আসান্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দিন বাকি। তবে এর মধ্যে যদি ক্রিকেটাররা নিজেদেরকে ফিট করতে পারে তাহলে বিশ্বমঞ্চে দারুন কিছু করবে বলে আশা করছেন সাবেক টাইগার দলপতি। সেই সাথে তিনি মনে করেন আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।
সাকেন নেতা মাশরাফি বিন মুর্তজা মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘আমার বিশ্বাস, এই দল সেমিফাইনাল পর্যন্ত উঠবে। যেহেতু ভারতে খেলা। ২০১৯ বিশ্বকাপের পর আমি বলেছিলাম- বিশ্বকাপ জেতার মত এই দলটার সম্ভাব্য সব কিছুই আছে’।
মাশরাফি আরো বলেন, ‘তবে এজন্য অবশ্যই খেলোয়াড়দের ফিট থাকতে হবে। এখনও কিন্তু দেড় বছর বাকি। তার আগে অনেক ম্যাচ আছে, সিরিজ আছে। সেগুলোও ভালোভাবে শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্বকাপের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও জরুরী।’
‘তবে শুধু সেমিফাইনালে বা কেন? বাংলাদেশকে বিশ্বকাপ জিততে পারবেনা? এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য ভাগ্য প্রয়োজন। শুধু ভালো খেললে বিশ্বকাপ জয় হয় না। সেমিফাইনালে ওঠার পর শুধু ভালো খেললেই হবে না। সেমিফাইনাল এবং ফাইনাল জিততে হলে ভাগ্যেরও দরকার আছে।’
উল্লেখ্য, এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে যে ২০২৩ ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। আর এ কারনেই পরিচিত কন্ডিশনে বাংলাদেশের ভালো করার আশা সবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)