ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

টেস্ট নিয়ে আফগান স্পিনার রশিদ খানের আকুতি

২০২২ এপ্রিল ০৯ ১২:৫৭:৪১

টেস্ট নিয়ে আফগান স্পিনার রশিদ খানের আকুতি

বলা বাহুল্য আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ পেয়েছে। তারপর থেকে দেশটি টেস্ট খেলেছে হাতে গোনা মাত্র ছয়টি। যার পাঁচটিতে ছিলেন এই স্পিনার রশিদ। সেই পাঁচ ম্যাচে চারবার ইনিংসে ৫ উইকেটসহ মোট ৩৪ উইকেট শিকার করেছেন সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার।

গত বছরের নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলার কথা ছিল রশিদ-নাবিদের। কিন্তু তালেবান শাসন শুরুর পর নারী ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যায়, ফলে সেই টেস্ট বাতিল করে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। যা খুবই হতাশ করেছে রশিদকে। কেননা তার ইচ্ছা, বড় দলগুলোর বিপক্ষে বেশি বেশি টেস্ট খেলার।

গতকাল শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এটি (অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট বাতিল) আপনাকে হতাশ করবেই। কারণ আপনি সবসময় বড় দলগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে থাকেন। এখানে বিষয়টি হলো নিজের স্কিল বাড়ানো এবং নতুন জিনিস রপ্ত করা।’

‘ বর্তমানে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলতে থাকা এ তারকা আরও বলেন, ‘আমরা সবাই অপেক্ষায় ছিলাম এই ম্যাচটির। কিন্তু মাঝেমাঝে সবকিছু আপনার পক্ষে থাকে না। আশা করি শিগগিরই এই সুযোগ পাবো। নিজের বোলিং নিয়ে ভালোভাবে জানতে অবশ্যই লম্বা স্পেলে বোলিং করতে চাইবেন। আশা করি সামনে সুযোগ সাবে।’

জাদুকরী লেগস্পিনের পাশাপাশি অতি নির্ভরযোগ্য একজন ফিল্ডার রশিদ খান। এছাড়া লোয়ার অর্ডারে ব্যাট হাতেও প্রায়ই খেলেন ক্যামিও ইনিংস। তবে ব্যাটিংয়ে তার সামর্থ্য আরও বেশি বলে মনে করেন রশিদ। তাই সামনে ব্যাট হাতেও ভালো করতে চান এ আফগান তারকা।

রশিদের ভাষ্য, ‘আমার মনে হয়, আমি এখন যা আছি তার চেয়ে অনেক ভালো ব্যাটার হতে পারি। এই ডিপার্টমেন্টে আমার আরও দায়িত্ব দেওয়া উচিত। আমি নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছি। গত কয়েক বছরে ব্যাটিংয়েও আমার ওপর প্রত্যাশাটা বেশি। আমি জানি তা পূরণের স্কিল আমার আছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ