ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইপিএলে পান্তকে শেবাগের আগ্রাসী পরামর্শ
আইপিএলের ১৫ তম আসরের দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার কারণে দলটির হয়ে ইদানিং রয়ে সয়ে খেলতে দেখা যায় পান্তকে। স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং ছেড়ে রক্ষণাত্মক ভঙ্গিমায়ও খেলতে দেখা গেছে এই আগ্রাসী ব্যাটসম্যান।
পান্তের এই ব্যাপারটি একদমই পছন্দ হয়নি শেবাগের। নিজ ক্রিকেট ক্যারিয়ারে এমন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সুপরিচিত ছিলেন শেবাগ। ঋষভ পান্তের আগ্রাসী ব্যাটিংই তাই তার বেশি প্রিয়। দায়িত্ব নিয়ে পান্ত যদি রক্ষণাত্মক খেলে, তাহলে তার দলও ভাল ফল হবে না বলে মনে করেন শেবাগ।
তিনি বলেন, 'খেলার ধরনে পরিবর্তন আনা উচিত নয় পান্তের। তাকে স্বাধীনতা নিয়ে খেলতে হবে। যেদিন সে আগ্রাসী খেলবে সেদিন তার দল জিতবে। এটা আমরা জানি। সে যদি মনে করে, 'আমি দলটির অধিনায়ক, আমার আরও দায়িত্বের সাথে খেলা উচিত।' তাহলে আমার মনে হয় না এই আইপিএলে সে সফল হবে।'
'কেননা সে তার নিজের মতো খেলছে না। দায়িত্ব নেয়া তার কাজ নয়। তার শেষ পর্যন্ত উইকেটে থাকারও দরকার নেই। যখন সে ব্যাটিং করবে, তখন বাজে বল পেলেই তার মারা উচিত বা সিঙ্গেলস নেয়া উচিত। তার পরিস্কার ধারণা থাকা উচিত, 'বল যদি আমার জায়গায় আসে তাহলে আমি মারব আর নয়ত ব্লক করব।''
এই আসরের সম্প্রতি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৬ বলে ৩৯ রানের এক ইনিংস খেলেন পান্ত। স্কোর বোর্ডে তিন উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচটি হেরে যায় দিল্লি। ম্যাচটির বিশ্লেষণে এসেই এসব কথা বলেন শেবাগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)