ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কায় এশিয়া কাপ নিয়ে চরম দুঃসংবাদ

২০২২ এপ্রিল ০৮ ২২:৫৬:৪২

শ্রীলঙ্কায় এশিয়া কাপ নিয়ে চরম দুঃসংবাদ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল গত ১৯ মার্চে এক বার্তায় জানিয়েছিল, "এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকটে বেশ অস্থিতিশীল হয়ে পড়েছে দেশটি। তড়তড় করে বাড়ছে দ্রব্যমূল্যের দাম। বিদ্যুৎ ও জ্বালানীর অভাবে জ্বলছে না শহরগুলোর আলো। কাগজের অভাবে শিক্ষার্থীদের পরীক্ষা একের পর এক স্থগিতাদেশ পাচ্ছে। নানান সংকটে লঙ্কান নাগরিকরাও ক্ষিপ্ত হয়ে উঠেছেন।"

এমন খারাপ পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন দুরূহ হয়ে পড়েছে এসএলসি এর জন্য। জানা যায় যে আর্থিক অনটনের কারণে লঙ্কান বোর্ড ইতোমধ্যে সিরিজ-টুর্নামেন্ট আয়োজনে সীমাবদ্ধতা টেনেছে।

এদিকে স্থগিত করা হয়েছে বাংলাদেশ এইচপি দলের লঙ্কান সফর। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন করা রীতিমত বিলাসিতা হবে এসএলসির জন্য।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আসেনি, এশিয়া কাপ শ্রীলঙ্কায় আয়োজিত হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এসিসি অবশ্য আরও কিছু দিন অপেক্ষা করতে চায়। এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ সেপ্টেম্বর। সে হিসেবে এখনও হাতে আছে চার মাস। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে সমর্থ না হলে বিকল্প ভেন্যু বেছে নেওয়া হবে।

তবে মজার বিষয় হল টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যা ক্রিকেট দর্শকের জন্য দারুন কিছু।পাকিস্তানের আয়োজনে ২০২০ সালে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে পিছিয়ে যায়। এরপর তা ২০২১ সালের জুনে আয়োজনের সিদ্ধান্ত হয়।

এশিয়া কাপে পাঁচ টেস্ট খেলুড়ে দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও বাছাই পর্ব পেরিয়ে আসা একটু সহযোগী সদস্য দল অংশ নেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ