ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিজয়ের লড়াকু ইনিংসের পরও দলের হার
দিপু ২২ রান করে ফিরলে অভিমান্যু ইশ্বরানকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন বিজয়।হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ইশ্বরান আউট হন ৫৭ রান করে। এরপর শুরু হয় গাজীর ব্যাটারদের আসা যাওয়া। ডিপিএলের এবারের আসরে দারুণ ফর্মে থাকা বিজয় ফিরেছেন ১০০ বলে ৮৫ রানের ইনিংস খেলে।
মিডল অর্ডারে দলটির হয়ে ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার নাহিদুল ইসলামের ব্যাট থেকে। শেষদিকে মনির হোসেন ১৪ ও রুবেল হোসেন ২ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।
গাজীর হয়ে তিনটি করে উইকেট নেন হাবিব মেহেদী ও রাকিবুল আতিক। ২টি উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান।এর আগে গাজী গ্রুপের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছেন মেহেদী মারুফ। ওপেনিংয়ে নেমে ইনিংসের ৪৬তম ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি।
তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান আউট হয়েছেন ৯ রান করে। ফরহাদ হোসেন আউট হন ১০ রান করে। চতুর্থ উইকেটে আল আমিন জুনিয়রকে নিয়ে দারুণ একটি জুটি গড়ে গাজীর রান বাড়িয়েছেন মারুফ। এই দুজনে যোগ করেছেন ৮২ রান।
আল আমিন ৩৫ রান করে ফিরলে আর কেউই বলার মতো রান করতে পারেননি। গুরিন্দর সিং (৫), আকবর আলি (৫), জুবারুল ইসলামরা (১৮) ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মারুফ ১৪০ বলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৮ রান করে ফেরেন।
প্রাইম ব্যাংকের রেজাউর রহমান রাজা ৩ উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন তিনি। খরচা করেছেন ৭৮ রান। এ ছাড়া রুবেল হোসেন দুটি ও একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান, এনামুল হক বিজয় ও অলক কাপালী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)