ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আইপিএলে দল নিয়ে অভিযোগ উথাপ্পার

২০২২ এপ্রিল ০৮ ১৮:০৩:৪০

আইপিএলে দল নিয়ে অভিযোগ উথাপ্পার

সেই আড্ডায় সেখানেই নিজের ক্যারিয়ারের শুরুর দিকের গল্প করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। শুধু তাই নয় এর মধ্যে মুম্বাইয়ের একজন রীতিমত তাকে হুমকি দিয়েছিলেন। সে সময় পরিস্থিতি এতো খারাপ হয়ে গিয়েছিল যে নতুন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়েও হতাশায় ডুবে ছিলেন তিনি।

উথাপ্পা বলেন, ‘আইপিএলের ইতিহাসে ট্রান্সফার হওয়া খেলোয়াড়দের মধ্যে আমি ছিলাম। আমি মুম্বই ইন্ডিয়ান্স থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। জ্যাক ভাই (জাহির খান) আরসিবি থেকে মুম্বইয়ে এসেছিল। তারপর আমি আর মানিষ (পান্ডে) মুম্বই থেকে বেঙ্গালুরুতে গিয়েছিলাম। তবে আমার কাছে বিষয়টা অত্যন্ত কঠিন ছিল।"

এর কারণ ব্যাখ্যা করে উথাপ্পা বলেন, 'কারণ সেইসময় পুরোপুরি মুম্বই ইন্ডিয়ান্সের প্রতি আমার আনুগত্য ছিল। আমি ট্রান্সফার কাগজে সই করতে রাজি হইনি। আমি ওখানেই থেকে খেলতে চেয়েছিলাম। কারণ আমি পাজির (শচিন) সঙ্গে খেলাটা খুব উপভোগ করতাম। সনাথ জয়াসুরিয়া, পোলি ভাই (শন পোলক) ওখানে ছিলেন।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ