ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষে ইমরুলরা

২০২২ এপ্রিল ০৮ ১৭:৪৮:১৩

চ্যাম্পিয়নদের হারিয়ে শীর্ষে ইমরুলরা

রসুলের ঘূর্ণি জাদুতে বিকেএসপির ৪ নম্বর মাঠে মাত্র ১৭৭ রানে গুটিয়ে যায় চ্যাম্পিয়ন আবাহনী। বোলার রসুল মাত্র ২৯ রানে তুলে নেন ৫ উইকেট। পরে রবিউল রবির অপরাজিত ফিফটির সুবাদে ৫ উইকেট হারিয়ে ৮ বল আগেই ম্যাচ জিতে নেয় ইমরুলরা।

আসরের এই ম্যাচের পর লিগের আট ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে গেছে ইমরুলের শেখ জামাল। দুইয়ে থাকা প্রাইম ব্যাংকের ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট। আবাহনী ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আবাহনী।

মাত্র ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খানিক বিপদেই পড়ে গিয়েছিল শেখ জামাল। শুরুর দিকের ব্যাটাররা সবাই ভালো শুরু পেলেও, কেউই ইনিংস বড় করতে পারেননি। ফলে ৩৯ ওভার শেষে ৫ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান।

সৈকত আলি ১৯, সাইফ হাসান ২৪, ইমরুল কায়েস ২৬, জহুরুল ইসলাম ২১ ও পারভেজ রসুল আউট হন ১০ রান করে। এরপর আর বিপদ ঘটতে দেননি রবিউল ইসলাম রবি ও তাইবুল পারভেজ। এ দুজনের ৯.৪ ওভারে ৪৬ রানে জুটি শেখ জামাল ম্যাচ জিতে নেয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত