ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আবারও ১৩৩ বছর আগের ঘটনা নতুন করে ঘটালেন মিরাজ
টস হেরে ফিল্ডিংয়ে নেমে ডানহাতি পেসার খালেদ আহমেদ ও ডানহাতি অফস্পিনার মেহেদি মিরাজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে বাংলাদেশ দল। আর তাতেই পোর্ট এলিজাবেথের মাঠে প্রায় ১৩৩ বছর পর স্পিনার দিয়ে আক্রমণ শুরু বা ওপেনিংয়ে বল করার রেকর্ড গড়েছে টাইগাররা।
বাংলাদেশ দলের পক্ষে বোলিং শুরু করে এই রেকর্ড নাম উঠেছে মেহেদী মিরাজের। তার আগে ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে (যার বর্তমান নাম গেবেখা) দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম টেস্টে স্বাগতিকদের পক্ষে একপ্রান্ত থেকে নতুন বলে আক্রমণ শুরু করেছিলেন বাঁহাতি স্পিনার জনি ব্রিগস।
সেই ঘটনার পর মাঝের ১৩৩ বছর এই শহরে আর কোনো স্পিনার টেস্টে বোলিং আক্রমণ শুরু করেননি।
শুধু তাই নয়, গত ৮৬ বছরে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা ঘটলো। সবশেষ ১৯৩৫ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বোলিং আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার বিল ও’রাইলি। দুই ক্ষেত্রেই সমান ৪টি করে উইকেট নেন ও’রাইলি ও ব্রিগস।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এর আগে ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের জ্যামাইকা টেস্টে ইনিংসের শুরুতেই বল করেছিলেন সাকিব। সেই ইনিংসে ২২ ওভার করে সাকিব ছিল উইকেট শূন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)