ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

আফ্রিকায় ১৩৩ বছরের পুরানো রেকর্ড নাম লেখালো বাংলাদেশ

২০২২ এপ্রিল ০৮ ১৬:০৯:১১

আফ্রিকায় ১৩৩ বছরের পুরানো রেকর্ড নাম লেখালো বাংলাদেশ

দিনের প্রথম ১২তম ওভারে দলীয় ৫২ রানের মাথায় উদ্বোধনী জুটি ভেঙেছেন টাইগার তারকা খালেদ আহমেদ। উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪০ বলে ২৪ রান করেছেন এ বাঁহাতি ওপেনার। তবে এর আগে স্পিনার মেহেদি হাসান মিরাজ গড়েছেন ইতিহাসের অন্যরকম এক রেকর্ড।

আফ্রিকার টস হেরে ফিল্ডিংয়ে নেমে ডানহাতি পেসার খালেদ আহমেদ ও ডানহাতি অফস্পিনার মেহেদি মিরাজকে দিয়ে বোলিং শুরু করেছে তাইহার বাহিনি। প্রথম ওভারে খালেদ ১ রান খরচার পর দ্বিতীয় ওভারে মিরাজ দিয়েছিলো ৭ রান।

অবশ্য এতে মিরাজ বা বাংলাদেশের কীর্তিতে কোনো অসুবিধা হয়নি। প্রায় ১৩৩ বছরের মাথায় পোর্ট এলিজাবেথের মাঠে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের পক্ষে বোলিং শুরু করে এই রেকর্ড নাম উঠেছে মেহেদি মিরাজের।

এদিকে বাঁহাতি স্পিনার জনি ব্রিগস ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে (যার বর্তমান নাম গেবেখা) দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম টেস্টে স্বাগতিকদের পক্ষে একপ্রান্ত থেকে নতুন বলে আক্রমণ শুরু করেছিলেন। এরপর মাঝের টানা ১৩৩ বছর এই শহরে আর কোনো স্পিনার টেস্টে বোলিং আক্রমণ শুরু করতে দেখা যায়নি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ