ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ঋষভ নয় ভারতের ভবিষ্যতের অধিনায়কের নাম জানালেন শোয়েব আখতার

২০২২ এপ্রিল ০৮ ১১:৫৭:৫৩

ঋষভ নয় ভারতের ভবিষ্যতের অধিনায়কের নাম জানালেন শোয়েব আখতার

এর ফলে ৬ পয়েন্ট নিয়ে আসরের পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই সময়ে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

পাক-প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব নিয়ে করেছেন প্রশংসা। এই পাক তারকা বলেছেন-" আইয়ার, আইপিএলে তাঁর অধিনায়কত্বের মাধ্যমে, ভারতীয় দলের অধিনায়কত্বেরও শক্তিশালী দাবি করছেন। শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বের প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘আইয়ার তার অধিনায়কত্ব নিয়ে আইপিএলে চাপ দিচ্ছেন না, তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের জন্য গুরুতর দাবিদার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি ভারতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান এবং টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চান। সে তার যোগ্যতা প্রমাণ করছে। তার উচিত রান করা চালিয়ে যাওয়া এবং দলকে ভালোভাবে নেতৃত্ব দেওয়া এবং আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে সে একটি বড় ব্র্যান্ড হয়ে উঠবে।"

কে.কে.আরের অধিনায়ক শ্রেয়স আইয়ার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আগে তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অধিনায়কও ছিলেন। এই ভারতীয় দলপতি তাঁর নেতৃত্বের দক্ষতাকে খুব ভালোভাবে প্রমাণ করেছিলেন প্রতিম্যাচে। ২০১৮ সালে ঘরোয়া লীগের এই আসরে আইয়ার প্রথমবারের মতো অধিনায়ক হন। তার দলপরি হওয়ায় বদলে যায় দিল্লির ভাগ্য। ছয় বছর পর শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস ২০১৯ আইপিএলের প্লে অফে পৌঁছেছিল যায়। তবে শুধু এই টুকু নয়, ২০২০ সালের আইপিএল মরশুমে আইয়ার আইপিএল ইতিহাসে তাদের প্রথম ফাইনালও খেলেছিলেন। এই অবস্থায় এই শক্তিশালী খেলোয়াড় ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়কত্বও করতে পারেন।শ্রেয়স আইপিএলে অধিনায়ক হিসেবে ৪৫টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ২৪টি ম্যাচে জিতেছেন এবং ১৯টি ম্যাচে তাকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। টাই হয়েছে ২টি ম্যাচ। আইপিএলে তার জয়ের হার ৫৫.৫৬ শতাংশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ