ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ দলকে কটাক্ষ এলগারের

২০২২ এপ্রিল ০৮ ১১:৪১:০৪

বাংলাদেশ দলকে কটাক্ষ এলগারের

যে অভিযোগ উড়িয়ে এবার উল্টো মুমিনুলদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার।"

এদিকে আফ্রিকার পোর্ট এলিজাবেথে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে সংবাদ সম্মেলনে এলগার বললেন, " বাংলাদেশ দলের খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শক্ত মানসিকতার ঘাটতি রয়েছে।"

টাইগার দলপতি মুমিনুলের অভিযোগের জবাবে এলগার বলেন, "আমার মনে হয় না, তাদের কথার ভিত্তি আছে। আমরা লড়াকু ক্রিকেট খেলি। যদি কিছু হয়েও থাকে, আমরা স্রেফ ওদেরকে ফিরিয়ে দিচ্ছিলাম, যা আমরা নিজেরা ব্যাটিংয়ে নেমে পেয়েছিলাম। টেস্ট ক্রিকেট পৌরষের খেলা, এমন কটাক্ষও এলগারের মুখে। তার ভাষায়, 'এটা টেস্ট ক্রিকেট। এই পর্যায়ে খেলা হয় পৌরষত্বের আবহে। আমরা লড়াকু ক্রিকেটই খেলি। নিশ্চিত করে বলছি, কোনোভাবেই আমরা বাংলাদেশি ক্রিকেটারদের বাজে ভাষা ব্যবহার করিনি। কারণ, আমরা তাদের সম্মান করি। তবে আমার মনে হয়, এই পর্যায়ে খেলতে হলে ওদেরকে আরও শক্ত হতে হবে, যেটায় ওরা হয়তো অভ্যস্ত নয়।"

পটিয়া এলগার মনে করছেন, প্রথম টেস্টে স্লেজিংয়ের খেলাতেই হেরে গিয়েছে টাইগাররা। মাঠের মধ্যে এমন চাপ নিতে না পেরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টাইগাররা। এর ফলে দক্ষিণ আফ্রিকার জয়ের রাস্তা সহজ হয়ে যায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ