ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দুপুরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা
এই সিরিজে প্রথম টেস্টে ম্যাচে ২২০ রানের জয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। এই জন্য সফরকারী টাইগারদের ঘুরে দাঁড়ানোর সুযোগ একমাত্র এটাই। টেস্ট সিরিজ ড্র করার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের জন্য মমিনুলরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
বাংলাদেশ দলের যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো টেস্ট জয়ের রেকর্ড নেই, শুধু তাই নয় কোনো ভেন্যুতেই প্রোটিয়াদের টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আশার বানী হল সিরিজের এই ম্যাচে বাংলাদেশ একাদশে যোগ হতে যাচ্ছে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে, যিনি দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবেন। তামিমের দএল ফেরায় একাদশ থেকে জায়গা হারাতে পারেন সাদমান ইসলাম।
এদিকে একাদশে থাকছেন না গতির দামব তাসকিন আহমেদ। ইনজুরির কারণে তারকা এই পেসার ফিরে এসেছেন বাংলাদেশে। তার সাথে ফিরেছেন আরও এক তরুণ পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ এই ম্যাচেও তিন পেসার নিয়ে খেললে এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদের সাথে সুযোগ মিলতে পারে সিলেটের আরেক পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর। তবে বেশি সম্ভাবনা আছে স্পিনার তাইজুল ইসলামেরও।
এদিকে টেস্ট সিরিজে জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া স্বাগতিকরা। তারা এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র্যাবিটহোলে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকাঃ ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, কাইল ভেরেইন্নে, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, সিমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।
বাংলাদেশঃতামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম/আবু জায়েদ চৌধুরী রাহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)