ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলেকে ক্রিকেটার হতে দিতে চান না সরফরাজ
ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি নিয়ে দেশে ফেরার পর সরফরাজদের সে কী প্রশংসা! দুই বছর পর মুদ্রার উল্টো পিঠটাই দেখতে হয়েছে সরফরাজসহ ২০১৯ বিশ্বকাপে খেলা পাকিস্তান ক্রিকেটারদের। লিগপর্বে ৫টি ম্যাচ জিতলেও যে সেমিফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। এর পর তো সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে দলটির খেলোয়াড়দের।
একজন ক্রিকেটারের জীবনে অমন সময় যখন আসে, সেটিকে সামাল দেওয়া অত সহজ ব্যাপার নয়। সব কিছুকেই তখন বিস্বাদ মনে হয়। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সরফরাজ এমন তেতো অভিজ্ঞতা তার ছেলেকে পেতে দিতে চান না। এ কারণেই তিনি চান না তার ছেলে আবদুল্লাহ পেশা হিসেবে ক্রিকেটকে বেছে নিক।
আবদুল্লাহ এখনও ছোট। নিজের ছেলের ক্রিকেট-প্রতিভা নিয়ে সন্দেহ নেই সরফরাজেরও। এর পরও তিনি চান না আবদুল্লাহ নিজেকে ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করুক। পাকিস্তানের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেন, ‘ক্রিকেট খেলতে আবদুল্লাহ খুব পছন্দ করে। কিন্তু আমি চাই না সে ক্রিকেটকে পেশা হিসেবে নিক।
সত্যি বলতে কী, একজন ক্রিকেটার হিসেবে আমি অনেক জায়গায় ভুগেছি। আমি চাই না আবদুল্লাহও তার জীবনে এগুলোর মুখোমুখি হোক।’ ছেলের প্রতিভা নিয়ে সরফরাজ বলেন, ‘অনেকেই আমাকে বলেছে আবদুল্লাহ প্রতিভাবান। আমার উচিত তাকে ক্রিকেট খেলতে দেওয়া।’
সরফরাজ এর পর যোগ করে বলেন, ‘মঈন ভাই আবদুল্লাহর স্কিলের প্রশংসা করেছেন। সানিয়া মির্জা একবার আমাকে বলেছে আবদুল্লাহর ক্রিকেটার হওয়ার প্রতিভা আছে। সেটিই যদি হয়, আমি চাই সে কঠিন পরিশ্রম করে নিজের লক্ষ্য অর্জন করুক। আমার ছেলে বলে কেউ তার পথটা সহজ ও মসৃণ করে দেবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)