ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

সাকিবের দেখানো পথে হাঁটলেন রশিদ খান

২০২২ এপ্রিল ০৭ ১৮:৫১:২৪

সাকিবের দেখানো পথে হাঁটলেন রশিদ খান

সম্প্রতি তিনি ‘আর কে ১৯’ নামে নিজস্ব ব্রান্ড তথা ই-কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন। এই ই-কমার্স প্রতিষ্ঠান থেকে আয়কৃত লভ্যাংশ রশিদের এনজিও ‘রশিদ খান ফাউন্ডেশনে’ দান করা হবে। রশিদ খানের ‘আর কে ১৯’ থেকে ট্র্যাক প্যান্ট, শর্টস, টি-শার্ট, মাস্ক, ক্যাপ থেকে শুরু করে খেলার পোশাক পাওয়া যাবে।

রশিদ খান নিজেই ব্যক্তিগতভাবে তা ডিজাইন করেছেন। বর্তমানে ‘আর কে ১৯’-এ ছেলের পোশাক রয়েছে। শীঘ্রই নারীদের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে রশিদ খান বলেন, আর কে ১৯ পুরুষদের পোশাকের একটি উচ্চাকাঙ্ক্ষী পরিসর নিয়ে এসেছে, যা স্টাইলিশ এবং প্রতিটি ফ্যাশনপ্রেমী মানুষের কাছে গ্রহণযোগ্য।

বিক্রি হওয়া প্রতিটি পণ্য থেকে লাভের ৫% ‘রশিদ খান ফাউন্ডেশনে’ দান করা হবে, যেটি একটি অলাভজনক সংস্থা। প্রসঙ্গত, রশিদ খানের ‘রশিদ খান ফাউন্ডেশন’ এনজিওটি আফগানিস্তানের এতিম ও দরিদ্র শিশুদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি এবং শিক্ষা প্রদানের কাজ করে থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ