ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ঋষভ পান্তের কাছ থেকে শিখতে চান ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আর থাকছেন না ওয়ার্নার। নিজেদের শিরোপাজয়ী অধিনায়ককে মেগা নিলাম থেকেও কেনেনি হায়দরাবাদ। সুযোগ বুঝে নিলাম থেকে ওয়ার্নারকে দলে ভেড়ায় দিল্লি।
আইপিএল আরও আগে শুরু হলেও সেই সময়ে অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে থাকায় এবারের মৌসুমের শুরু থেকে ওয়ার্নারকে পায়নি দিল্লি। পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া গিয়ে কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য শেষ করে ভারতে আসেন ওয়ার্নার।
দলে যুক্ত হয়ে পান্ত প্রসঙ্গে ওয়ার্নার বলেন, 'আমি ঋষভের কাছ থেকে এক হাতে শট খেলা শিখতে চাই। সে অল্প বয়সেই নেতৃত্ব দেয়া শিখে গেছে। ভারতীয় দলে সে গুরুত্বপূর্ণ একজন সদস্য। তার সঙ্গে ব্যাটিং করার জন্য আমি মুখিয়ে আছি।'
'এই ফ্র্যাঞ্চাইজি হয়ে ফিরতে পেরে ভালো লাগছে। আমার আইপিএল ক্যারিয়ারের শুরুতে এই ফ্র্যাঞ্চাইজি (দিল্লি ডেয়ারডেভিলস) বড় রকমের ভূমিকা পালন করে। এই দলে বেশ কিছু পরিচিত মুখ আছে। নতুন কিছু মুখও আছে। এই দলে ফিরতে পেরে আমি আনন্দিত।'
জয় দিয়ে আইপিএলের এবারের আসর শুরু করে দিল্লি। এরপরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে অবশ্য হেরে যায় তারা। নিজেদের তৃতীয় ম্যাচে ৭ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। এই ম্যাচটিতে খেলার দারুণ সম্ভাবনা আছে ওয়ার্নারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)