ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ইমরুল বা সাব্বির নয় অবহেলিত দুই ক্রিকেটারকে জাতীয় দলে দেখতে চান মাশরাফি
সর্বশেষ বিপিএলে ব্যাট হাতে সিলেট সানরাইজার্সের হয়ে রানের দেখা পেয়েছিলেন এনামুল হক বিজয়। সেরা রান সংগ্রাহকের তালিকায় পাঁচ জনের মধ্যে ছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে জাতীয় দলের দরজা এতেও খোলেনি তার।
বিপিএল শেষে চলমান ঘরোয়া ক্রিকেটের আসর ডিপিএলেও ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এনামুল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে অত্যন্ত ধারাবাহিকতার পরিচয় দিয়ে ওয়ানডে ফরম্যাটে নিজের অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিচ্ছেন তিনি।
অন্যদিকে নাঈম ইসলাম গত বিপিএলে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও এনসিএলে রানের দেখা পাওয়ার পর ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে দিয়েছেন ধারাবাহিকতার পরিচয়। প্রথম পাঁচ ম্যাচে তার গড় ছিল ৯০ এর বেশি আর সাথে ছিল ২টি সেঞ্চুরি হাঁকানো ইনিংসও।
এই দুই ব্যাটারের এমন পারফরম্যান্সের পর টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দাবি জানিয়েছেন নতুন করে আবারও যেন জাতীয় দলে সুযোগ দেয়া হয় নাঈম-এনামুলদের। টেস্ট ফরম্যাটে নাঈম এবং তিন ফরম্যাটেই এনামুল হক বিজয়কে সুযোগ দেয়া হলে দলের প্রত্যাশা পূরণ করতে পারবেন তারা এমনটাই আশা তার।
মাশরাফি বলেন, ‘’এটা তো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট। এখানকার পারফরম্যান্স আমলে না নেওয়ার সুযোগ নেই। যারা পারফর্ম করছে ওদের মূল্যায়ন করা না হলে অন্যরাও প্রেরণা পাবে না। আমি নিশ্চিত, নির্বাচক-কোচরা ভাবছেন।‘’
জাতীয় দলে খেলতে হলে বয়স কোনো বিষয় নয় মন্তব্য করে মাশরাফি আরও বলেন, ‘’বয়স কোনো বিষয় নয়। বয়সের কারণে নাঈম হয়ত একটু ব্যাকফুটে আছে। কিন্তু টেস্টে কেন নয়? ওর অভিজ্ঞতাও আছে। তাদের সুযোগ নেই এমন নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ না থাকলেও টেস্টে ওর ভালো সম্ভাবনা আছে। বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে, যেভাবে রান করছে। আমি তো মনে করি ওরা রাডারে আছে। ওদের কাজ পারফর্ম করা, করছে। আল্লাহ সহায় হলে অবশ্যই দলে আসবে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)