ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইসিসি সভার আগেই সৌরভের ভোট চান রমিজ
৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি সভা। এই উপলক্ষে ইতোমধ্যেই দুবাইতে পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ ও প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন। জানা গেছে, চার জাতির সিরিজের ব্যাপারে ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে রাজি করিয়েছেন রমিজ।
এবার তাই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহদের রাজি করানোর লক্ষ্যে নেমেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সম্ভব হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) আগেভাগে রাজি করাবেন রমিজ, এমনটাও জানা গেছে।
পিসিবির এক কর্মকর্তা পাকিস্তানের একটি মিডিয়াকে জানিয়েছে, 'সামনের সভা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আইসিসি সভার আগে রমিজ বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় বসবেন। এশিয়া কাপ, চার জাতি সিরিজে বোর্ডগুলো লাভ কেমন হয় বা সবার স্বার্থের বিভিন্ন ব্যাপারে তারা আলোচনা করবেন।'
চার জাতি সিরিজে অংশ নেয়া চার দল ও আইসিসি মিলে এই টুর্নামেন্ট থেকে প্রতি বছর অন্তত সাড়ে ছয়শ মিলিয়ন মার্কিন ডলার লাভ করতে পারবে। এই টুর্নামেন্ট প্রতি বছর আয়োজনের প্রস্তাবও আইসিসিকে দেবে পিসিবি। প্রতি বছর সুপার সিরিজে অংশ নেয়া চারটি দল ক্রমান্বয়ে আয়োজন করবে এই টুর্নামেন্টটি।
চার জাতির এই সিরিজ আয়োজন করার কথা ওঠে ২০১৯ সালের ডিসেম্বরে। তখন এই সিরিজ আয়োজনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয় ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। যদিও পরবর্তীতে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেলে এই টুর্নামেন্ট আয়োজনের কথা কেউ তোলেনি।
১৯৯২ সালে হিরো কাপের পর, শুধুমাত্র এশিয়া কাপ ছাড়া চার জাতি টুর্নামেন্টের ওপর অবশ্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে প্রথমবারের মতো চার জাতি সিরিজ আয়োজন করার প্রস্তাব আইসিসিকে দেবে পিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)