ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বুমরাহকে সর্বশক্তি দিয়ে মারার চেষ্টা করি
বুধবার রাতে কামিন্সের ১৫ বলে ৫৬ রানের সাইক্লোন ইনিংসের সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ বল হাতে রেখেই ১৬২ রান তাড়া করে জিতে গেছে কলকাতা নাইট রাইডার্স। নিজের ইনিংসে ছয়টি ছক্কার সঙ্গে চারটি বাউন্ডারিও হাঁকান কামিন্স।
এর মধ্যে বুমরাহর এক ওভারে একটি করে চার-ছক্কা মারেন অসি অলরাউন্ডার। এর আগে ২০২০ সালের আসরেও মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে বুমরাহর এক ওভারে চার ও ছক্কা মারেন কামিন্স। সবমিলিয়ে বুমরাহর বিপক্ষে যেনো সবসময়ই সফল এ তারকা অলরাউন্ডার।
ম্যাচ শেষে এর পেছনে রহস্য কী জানতে চাওয়া হলে কামিন্স বলেছেন, বুমরাহকে পেলেই সর্বশক্তি দিয়ে মারার চেষ্টা করেন তিনি। আর এতেই মেলে সফলতা, হাঁকান বাউন্ডারি-ওভার বাউন্ডারি। কামিন্স বলেছেন, ‘আমি যখন ব্যাট করতে নামি তখন সাধারণত ইনিংসের শেষ দিকের খেলা চলে।
তো সেই অনুযায়ী ডেথ বোলিং করে সে (বুমরাহ)। তখন আমার পরিষ্কার চিন্তা থাকে, যেভাবেই হোক সীমানা দড়ি পার করতে হবে। তাই যত জোরে সম্ভব মারার চেষ্টা করি।’ বুমরাহর মুম্বাইয়ের বিপক্ষে শেষ তিন ইনিংসে কামিন্সের ব্যাট থেলে এসেছে ১২ বলে ৩৩, ২৬ বলে ৫৩* ও ১৫ বলে ৫৬* রান।
এর মধ্যে সবশেষ ৫৬ রানের ইনিংসটি নিঃসন্দেহে আইপিএল ইতিহাসেরই অন্যতম বিষ্ফোরক ব্যাটিং হিসেবে পরিগণিত হবে। এই ইনিংস খেলে কামিন্স নিজেই বিস্মিত, ‘আমার মনে হয়, এই ইনিংসে আমি নিজেই সবচেয়ে বিস্মিত। আমি শুধু ভাবছিলাম, আয়ত্বের মধ্যে পেলে ব্যাট চালিয়ে দেবো। খুব বেশি কিছু ভাবার চেষ্টা করিনি একদমই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)