ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
আইসিসি থেকে অনেক বড় সুখবর পেলো বাবর আজম
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোফি একলেস্টোন, অস্ট্রেলিয়ান ওপেনার র্যাচেল হেইনস এবং দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্ট আইসিসি নারী খেলোয়াড় নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন।
বাবর আজম তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন। প্রসঙ্গতঃ ২৪ বছর পর পাকিস্তানে ফিরে এসে অস্ট্রেলিয়া ১-০-তে ম্যাচ জিতে নিয়েছে।
করাচি টেস্টে, বাবর তার ডবল সেঞ্চুরি মিস করেন। কিন্তু পাকিস্তান অধিনায়ক ১০ ঘণ্টা এবং সাত মিনিট ধরে দৃঢ় সংকল্পের সঙ্গে ব্যাট করে ৪২৫ বলে ১৯৬ রান করেছিলেন এবং ম্যাচটি পাকিস্তানকে ড্র করতে সাহায্য করেছিলেন।
কামিন্স আবার অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিওনের সঙ্গে সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন। এই দুই তারকা তিন টেস্টে ১২টি করে উইকেট নেন।ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ২৯ বছর বয়সী এই ব্যাটার ৮৫.২৫ গড়ে ৩৪১ রান সংগ্রহ করেন এবং বার্বাডোজে দ্বিতীয় টেস্টে ৬৭৩টি বল খেলে উইকেট আঁকড়ে ইংল্যান্ডের জয়ের পথে একমাত্র বাধা হয়ে উঠেছিলেন।
এর সঙ্গে একটি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল মোকাবেলা করার রেকর্ডও গড়েন তিনি। তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ের সঙ্গে সিরিজও ১-০ ব্যবধানে জিতে নেয়।
প্রসঙ্গতঃ মার্চ মাসে ভারত দু’টি টেস্ট খেলেছে। এবং দু’টিতেই তারা জয় পেয়েছে; কিন্তু ভারতীয় দলের কোনও খেলোয়াড়ের নাম মনোনয়ন তালিকায় এলো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)