ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
টেস্ট র্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি-অবনতির আকাশ-পাতাল পার্থক্য
প্রতি দিনই নতুন নতুন তথ্য বের হচ্ছে। তবে ডারবান টেস্টে বাংলাদেশ দলের বড় অর্জন ছিল জয়ের ১৩৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশের বাকি ব্যাটাররা যেখানে অসহায় আত্মসমর্পণ করেছেন সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন।
সেই ইনিংসের সুবাধে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগোলেন এ তরুণ ওপেনার। ৩৭ ধাপ এগিয়ে ৪৭২ রেটিং নিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন জয়। এ টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। তিন ধাপ এগিয়ে ১৩-তে অবস্থান করছেন তিনি।
অবশ্য র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার লিটন, মুশফিক ও মুমিনুল। লিটন প্রথম ইনিংসে ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। যে কারণে চার ধাপ পিছিয়ে ১৩ থেকে ১৭-তে রয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬৬২। দুই ইনিংসেই রান পাননি অভিজ্ঞ মুশফিকও।
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১তম থাকলেও বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ পিছিয়ে ৬০০ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে রয়েছেন মুশফিক। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুমিনুলও। র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে ৫৫১ রেটিং নিয়ে ৪৫-তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এ টেস্ট অধিনায়ক।
বোলারদের র্যাঙ্কিং দুই ধাপ এগিয়েছেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামানো মহারাজ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেওয়ায় দুই ধাপ এগিয়ে ২৮-য়ে উঠে এসেছেন তিনি। এছাড়াও বাংলাদেশিদের মধ্যে দুই ইনিংসে ৬ উইকেট নেওয়ায় চার ধাপ এগিয়ে ওকসের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)