ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইপিএলে আশ্চর্যজনক ভাবে কপাল পুড়ছে মুস্তাফিজের

২০২২ এপ্রিল ০৬ ১৯:২০:০৪

আইপিএলে আশ্চর্যজনক ভাবে কপাল পুড়ছে মুস্তাফিজের

কারণ ইনজুরি কাটিয়ে ফিরছেন দলটির পছন্দের পেসার দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্কিয়া। পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শও পরের ম্যাচে ফিরতে পারেন। এমন তথ্য দিয়েছেন দিল্লির কোচ রিকি পন্টিং। ওয়ার্নার, নর্কিয়া ও মার্শ একাদশে সুযোগ পেলে মোস্তাফিজের খেলার সম্ভাবনা কতটুকু থাকবে, তা ক্রিকেট অনুসারী মাত্রই বোঝার কথা!

হিন্দুস্তান টাইমসে দিল্লির হেড কোচ পন্টিং এ ব্যাপারে বলেছেন, ‘ওয়ার্নার লখনৌর বিপক্ষে পরের ম্যাচে ফিরছে। মার্শ ইনজুরিতে ছিল, সে মোটামুটি সুস্থ, অনুশীলনও করেছে। তাকেও পরের ম্যাচের জন্য বিবেচনা করা যায়। অন্যদিকে নর্কিয়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলছে না। আশার কথা হচ্ছে, সে-ও দলে ফিরেছে। পরের ম্যাচে ওর খেলার সম্ভাবনাও আছে।’ উল্লেখ্য, আইপিএলে প্রতিটি দলের একাদশে চারজন করে বিদেশি রাখা যায়।

অর্থাৎ, ওয়ার্নার, নর্কিয়া আর মার্শ ফিরলে মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া কঠিনই হয়ে যাবে। টিম সেইফার্ট তো রয়েছেনই। মোস্তাফিজের পরিবর্তে তারা চতুর্থ বিদেশি হিসেবে খেলাতে পারে লুঙ্গি এনগিদিকে। যদিও মোস্তাফিজ নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এখন দেখার বিষয় তারপরও পরবর্তী ম্যাচে মোস্তাফিজকে খেলাবে কিনা দিল্লি ক্যাপিটালস!

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত