ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
নিজেকে বলছিলাম, আমি ফুরিয়ে যাইনি: কার্তিক
আইপিএলের গত কয়েক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন কার্তিক। কিন্তু ক্রমাগতভাবে বাজে পারফর্ম করায় তার ওপরে আস্থা হারায় ফ্র্যাঞ্চাইজিটি। এই বছরে কার্তিকের নতুন ঠিকানা হয় বেঙ্গালুরু।
আর বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের দলের হয়ে নিজের সেরাটা নিঙরে দিচ্ছেন কার্তিক। রাজস্থানের বিপক্ষে ম্যাচটির আগে কলকাতার বিপক্ষে ৭ বলে ১৪ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৪ বলে ৩২ রানের আরও দুটি অপরাজিত ইনিংস খেলেন তিনি।
নিজ পারফরম্যান্স নিয়ে কার্তিক বলেন, 'এই বছর আমি অনেক চেষ্টা করেছি আমার নামের প্রতি সুবিচার করতে। গত বছর আমি আরও ভালো খেলতে পারতাম। এই বছর আমি আরও বেশি অনুশীলন করেছি। অনুশীলনে যারা আমাকে সাহায্য করেছে তাদের টুপি খোলা সম্মান। আমি অনেক চেষ্টা করে গেছি, নিজেকে সবসময় বলেছিলাম যে আমি ফুরিয়ে যাইনি।'
'আমি যখন উইকেটে গিয়েছি, তখন ওভারপ্রতি ১২ রান লাগত। আমার আগ্রাসী খেলতেই হতো। এমন অবস্থায় কী করতে হয়, সেটা আমি আগেই অনুশীলন করেছি। সবার আগে শান্ত থাকতে হয় এবং কার ওপর চড়াও হবেন সেটা বুঝতে নিতে হয়। সাদা বলের জন্য আমি এই ধরনের অনুশীলন অনেক করেছি।'
আইপিএল ক্যারিয়ার বেশ বর্ণীল কার্তিকের। বেঙ্গালুরু বা কলকাতা ছাড়াও এর আগে দিল্লি ডেয়ারডেভিলস, গুজরাট লায়ন্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন তিনি। ২১৬ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ১৯৫ ইনিংসে করেন প্রায় ২৭ গড়ে চার হাজার ১৩৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)