ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

মাশরাফির অবিশ্বাস্য বোলিং : ০ রানে ১ ওভারে নিলেন ৩ উইকেট

২০২২ এপ্রিল ০৬ ১৪:২৬:৩৪

মাশরাফির অবিশ্বাস্য বোলিং : ০ রানে ১ ওভারে নিলেন ৩ উইকেট

শুরুতেই খেলাঘরের ওপেনার লঙ্কান তারকা উপুল থারাঙ্গাকে ফেরান পেসার আল আমিন হোসেন৷ এরপর ২২ বলে ২৯ রান করা আরেক ওপেনার হাসানুজ্জামানকে বোল্ড করেন মাশরাফি। শিকার করেন প্রথম উইকেট। শুরুর ধাক্কা সামাল দিয়ে খেলাঘরকে এগিয়ে নিতে থাকেন অমিত মজুমদার। ফিফটিও করেন তিনি। তবে দলের হয়ে সর্বোচ্চ রান করা এই ব্যাটারকে বেশিদুর যেতে দেননি নাইম। ৫৯ রানেই তাকে ফিরিয়ে দেন।

এরপর রুপগঞ্জের হয়ে শেষটা রাঙান মাশরাফি। আগের ৭ ওভারে ৩৮ রান দেয়া টাইগার পেসার ৪৮ তম ওভারে বোলিংয়ে এসে যেন সব আলো কেড়ে নেন। ওভারের প্রথম দুই বলে কোন রান দেননি। তৃতীয় বলে ১৪ রান করা ইফতেখার সাজ্জাদকে ফেরান ম্যাশ। চতুর্থ বলেই ফেরান ২৪ রান করা সাজ্জাদুল রিপনকে।

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি হয়নি৷ তবে ওভারের শেষ নুর আলমকে ফিরিয়ে ওভার হ্যাটট্রিক পূরণ করেন মাশরাফি। ৪৮ তম ওভারটিতে কোন রান না দিয়েই নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৮ ওভারে ১ মেডেনে ৪ উইকেট নেন মাশরাফি৷ এতে খেলাঘর অলআউট হয় ১৯৮ রানেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ