ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
প্রয়োজনে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সহায়তা করবে বিসিবি
বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় জানিয়েছেন, শ্রীলঙ্কার এখন যে ধরনের সহায়তা প্রয়োজন তা সরবরাহ করা বিসিবির মত একটি ক্রিকেট বোর্ডের সম্ভব নয়। তবে লঙ্কান বোর্ডের কোনো সহায়তার প্রয়োজন হলে হাত বাড়িয়ে দেবে বিসিবি।
অতীতে জিম্বাবুয়ে বোর্ডকে সহায়তা করে মহানুভবতা দেখিয়েছিল বিসিবি। দুর্জয় মনে করেন, এখনও সহায়তার সুযোগ আছে। তিনি বলেন, ‘আগে যেহেতু করেছি, ভবিষ্যতেও করতে পারি। কিন্তু এখন ওদের যে অবস্থা, আসলে বোর্ডের পক্ষে দেশের পাশে দাঁড়ানো সম্ভব হবে না। ওরা এখন সরকারের কাছ থেকে সহায়তা চাচ্ছে। সেটা আরও অনেক বড় ব্যাপার। তবে হয়ত ক্রিকেটের ব্যাপারে আমরা করতে পারি। বাকিটা ক্রিকেট অপারেশন্স বিভাগ বললে ভালো।
আগামী মাসে শ্রীলঙ্কা জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। লঙ্কান জাতীয় দলের ওপর দেশের আর্থিক সংকট পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সংশয় প্রকাশ করে দুর্জয় বলেন, ‘প্রভাব পড়া খুবই স্বাভাবিক। একটা দেশে যদি চলাচল না করা যায়, খাবারের সংকট থাকে, বিদ্যুৎ নেই এটাও একটা বড় ইস্যু। কী হবে এটা এখনও বলা যাচ্ছে না। জাতীয় দলের কথা বলতে পারব না। তারপরও একটা প্রভাব পড়ার শঙ্কা তো আছেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)