ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বড় চাল শাহরুখ খানের, নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবে পুরান
তবে কলকাতা নাইট রাইডার্স নয়, শাহরুখ খানের নাইট রাইডার্সের আরেক ফ্রাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সে আসন্ন মরশুমের ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে (সিপিএল) খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক পুরানকে। শুধু পুরানই নন, কেকআরের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকেও আসন্ন মরশুমের জন্য সই করিয়েছে টিকেআর।
সোমবারই সিপিএলের জন্য প্রাথমিক পর্যায়ের রিটেনশনের জন্য প্রি-ড্রাফটের আয়োজন করা হয়। এ বারের সিপিএলের প্রি-ড্রাফট দুই পর্বে আয়োজিত হয়। প্রথম পর্বে গত মরশুমের সর্বাধিক পাঁচ ক্যারিবিয়ান খেলোয়াড়কে (সর্বাধিক বেতন ক্যাপের দুইজন) ধরে রাখার সুযোগ দেওয়া হয় প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে। দ্বিতীয় পর্বে আরও দুই ঘরোয়া ক্রিকেটারকে সই করার সুযোগ ছিল।
এই দুই ক্রিকেটার গত মরশুমে সেই ফ্রাঞ্চাইজির হয়ে খেলা ক্রিকেটারও হতে পারেন, আবারও অন্যান্য ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছে, এমন ক্রিকেটারও হতে পারেন। এই দ্বিতীয় পর্বেই রাসেল ও পুরানকে দলে নিয়ে বড় চাল দিল টিকেআর। রাসেল ও পুরান বাদে কায়রন পোলার্ড, সুনীল নারিন, আকিল হোসেন, জেডেন সিলস ও টিওন ওয়েবস্টারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিকেআর।
অপরদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ব্র্যাভো ভাইদের একসঙ্গে খেলতে দেখা যাবে। গত মরশুমের খেতাব জেতানো অধিনায়ক ডোয়েন ব্র্যাভোকে তো ধরে রেখেইছিল সেন্ট কিটস, পাশাপাশি টিকেআর থেকে ডোয়েন ব্র্যাভোকেও সই করিয়েছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)