ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

তাসকিন-শরিফুল ছিটকে পড়ায় হতাশ ডোনাল্ড

২০২২ এপ্রিল ০৫ ১৫:১৮:৫৮

তাসকিন-শরিফুল ছিটকে পড়ায় হতাশ ডোনাল্ড

তবে ডোনাল্ড বাকি সদস্যদের নিয়েও আশাবাদী। ডারবানে সিরিজের প্রথম টেস্ট শেষে তিনি জানান, ‘তাসকিনসহ সবাই ভালো বল করেছে। আশা করি সামনে আরও সাফল্য পাবে। শরিফুলকে নিয়ে তাসকিন দেশে ফিরে যাচ্ছে। আমি ওদের মিস করব। ওরা দারুণ মেধাবী।

চেষ্টা করলে ওরা দেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে।’ শরিফুল ইঞ্জুরিতে ছিলেন ওয়ানডে সিরিজের পর থেকেই। যার কারণে ডারবানে সিরিজের প্রথম টেস্টের একাদশেও ছিলেন না। দ্বিতীয় টেস্টের আগেও পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই। দল তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। অন্যদিকে তাসকিন চোট পেয়েছেন ডারবান টেস্ট চলাকালে।

চোট নিয়েই কয়েক ওভার বল করেছেন দ্বিতীয় ইনিংসে। তবে দল তাকে নিয়েও ঝুঁকি নিতে নারাজ। আর এ কারণে তাসকিন ও শরিফুলকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। মঙ্গলবার (৫ এপ্রিল) দেশের বিমান ধরবেন তাসকিন ও শরিফুল। তবে তাদের বদলি হিসেবে নতুন করে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ