ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে জয়ের কৃতিত্ব মুমিনুলকে দিলেন এলগার

২০২২ এপ্রিল ০৫ ১১:৩৮:৩৮

বাংলাদেশের বিপক্ষে জয়ের কৃতিত্ব মুমিনুলকে দিলেন এলগার

গতকাল পুরস্কার বিতরণ মঞ্চে দাঁড়িয়েও এলগার বলেন, ‘আমাদের সৌভাগ্য যে শুরুতে ব্যাটিং করতে পেরেছিলাম। আমরা জানতাম যে, এখানে আলোক স্বল্পতা দেখা দেবে (শেষ সেশনে)। এমন পরিস্থিতিতে বোর্ডে রান থাকায় ব্যাপারটা পুরোপুরি আমাদের অনুকূলে গেছে।’

তবে বড় জয়ের পরও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন প্রোটিয়া অধিনায়ক, ‘তবে আমার আরও ভালো লাগত যদি দেখতাম ব্যাটাররা নিজেদের আরও ভালোভাবে মেলে ধরেছে, বিশেষ করে গতকাল (রোববার) লাঞ্চের পর। লিডটাকে আমাদের ৩০০ থেকে ৩২০ রানে নেওয়া উচিত ছিল।’

দুই প্রোটিয়া স্পিনারের দাপটে গতকাল ৫৩ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুই স্পিনার কেশভ মহারাজ ও সাইমন হারমারেরও প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক, ‘আমরা জানতাম যে কোনো সময় (শেষ সেশনে) আলো চলে যাবে এবং তখন স্পিনার দিয়ে বোলিং করাতে হবে। আমাদের জন্য এ পরিস্থিতিটা ভীষণ কাজে লেগেছে। দুই স্পিনার তো চমৎকারভাবে পরিস্থিতির ফায়দা তুলেছে।’

দুই স্পিনারের মধ্যে কেশভ মহারাজ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। খর্ব শক্তির দল নিয়ে জয়টা পেয়েছেন বলেও এলগারের খুশিটা একটু বেশি। ম্যাচসেরার পুরস্কার হাতে আবেগ আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে মহারাজ বলেন, ঘরের মাঠে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পেরেছেন বলেই তার এ বাড়তি ভালো লাগা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

অস্ট্রেলিয়া বনাম তুরস্ক ম্যাচ রেজাল্ট: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম বড় অঘটনের জন্ম দিল অস্ট্রেলিয়া। কানাডার ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ফেভারিট তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক... বিস্তারিত