ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
হায়দরাবাদকে বিশাল রানের টার্গেট দিলো লখনৌ
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তেই ৩ উইকেট হারিয়ে ফেলে লখনৌ। সাজঘরে ফিরে যান কুইন্টন ডি কক (১), এভিন লুইস (১) ও মনীশ পান্ডে (১১)। ছয় ওভারে লখনৌয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান।
সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুদা। দুজনই তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে দলীয় ১১৪ রানের মাথায় আউট হন ৩৩ বলে ৫১ রান করা হুদা। তার বিদায়ে ভাঙে ৮৭ রানের জুটি।
এরপর ঝড় তোলেন রাহুল। শুরুতে ধীরে খেলে ৪০ বলে করেন ব্যক্তিগত ফিফটি। পরে ৯ বল থেকে করেন আরও ১৮ রান। শেষ পর্যন্ত ১৯তম ওভারের প্রথম বলে তাকে সাজঘরে পাঠান নাটরাজন। লখনৌ অধিনায়কের ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৮ রান।
একই ওভারে ক্রুনাল পান্ডিয়াকেও ফেরান নাটরাজন। তবে শেষ ওভারে একটি করে চার-ছয়ের মারে ১৫ রান তুলে নেন আয়ুশ বাদোনি ও জেসন হোল্ডার। যা দলকে পৌঁছে দেয় ১৬৯ রানে। হোল্ডার ৩ বলে ৮ ও বাদোনি করেন ১২ বলে ১৯ রান।
হায়দরাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাটরাজন, ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)