ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
একাই ‘৭’ উইকেট নিয়ে ম্যাচসেরা মহারাজ
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ২৭৪ রান৷ চতুর্থ দিন মাত্র ১১ রানে ৩ উইকেট খোয়ানো টাইগাররা পঞ্চমদিনে কেশব মহারাজ ও সিমন হার্মারের স্পিন তোপের মুখে পড়েন আবারও। এই দুই প্রোটিয়া স্পিনার মিলেই সফরকারীদের ১০ উইকেট তুলে নেন।
১৯৫০ সালের পর প্রথম কোন টেস্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা ১০ উইকেট তুলে নিতে সক্ষম হন। হার্মার ৯ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। বাংলাদেশের বাকি ৭ ব্যাটারকে প্যাভিলিয়নের পথে দেখানোর দায়িত্ব নিজের কাঁধে তুলেন নেন মহারাজ।
নিজের ঝুলিতে এই ৭ উইকেট তুলে নিতে মহারাজ ১০ ওভার বোলিং করে মাত্র ৩২ রান খরচ করেন। এমন দুর্দান্ত বোলিংয়ের পর স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে মহারাজের হাতেই। ঘরের মাঠে স্পিন ভেলকিতে ম্যাচ জেতানোর পর আবেগী সুরে মহারাজ বলেন, “ঘরের মাঠে খেলা সবসময়ই বিশেষ কিছু, কিছুটা আবেগের তো বটেই।
দলকে জয় এনে দিতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমার বাবা-মা দুইজনেই এখানে আছেন, আমার বোন ও তার ছেলে-মেয়েরা এসেছে, সত্যিই এটা আমার জন্য বিশেষ এক মুহুর্ত।” বরাবরই পেসার নির্ভর দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিনাররা ম্যাচ জেতানোয় বাড়তি খুশি কাজ করছে মহারাজের মাঝেও।
একই সাথে সতীর্থ স্পিনার হার্মারকে কৃতিত্ব দিতে ভুল করেননি তিনি। মহারাজ আরও বলেন, “ আমাদের দেশে স্পিন বোলিং নিয়ে লোকেদের মাঝে ধারণা পাল্টে যেতে দেখা বেশ আনন্দের। সিমনের (হার্মার) জন্যও অনেক খুশি। সিমন নিয়ন্ত্রণ বজায় রেখে বোলিং করেছে এবং আমাকে সাহায্য করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)