ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

দু্জনের কাছেই সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

২০২২ এপ্রিল ০৪ ১৮:০৪:১৮

দু্জনের কাছেই সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

ডারবানের কিংসমিড ক্রিকেট স্টেডয়ামে মাঠের পারফরম্যান্সকে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত। চতুর্থ দিন পর্যন্ত ১১টি ভুল সিদ্ধান্ত দিয়েছেন দায়িত্বরত দুই আম্পায়ার ইরাসমাস এবং আদ্রিয়ান হোল্ডস্টক। যার বেশিরভাগ গেছে বাংলাদেশের বিপক্ষে।

আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের আবেদন করে গতকাল টুইট বার্তায় সাকিব লেখেন, ‘আমি মনে করি, আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে করোনা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।’

ইরাসমাস এবং হোল্ডস্টকের অভিজ্ঞতার বিবরণ তুলে ধরে টেলফোর্ড লেখেন, ‘ম্যাচে চারটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে এবং চারটি পক্ষে গেছে, এটা সাকিব আল হাসানের ভালোভাবে জানা উচিত। এক্ষেত্রে ইরাসমাস এবং হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ