ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ম্যাচ শেষে বললেন মুমিনুল : এটা কখনও ভাবিনি
চতুর্থ দিনে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে ব্যাক ফুটে চলে যাওয়া বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ঠিকই। কিন্তু অভিজ্ঞদের ব্যর্থতার মিছিলে তরুণরা যোগ দিলে মাত্র ৫৩ রান অল-আউট হয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের দশ উইকেট নিতে দক্ষিণ আফ্রিকার লেগেছে মাত্র ১৯ ওভার। এই কটা ওভার করেছেন দুজন বোলার কেশব মহারাজ ও সাইমন হার্মার।
ম্যাচ শেষে হতাশ টাইগার অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, আগের দিন ৩ উইকেট হারালেও চতুর্থ দিনের শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলেন।
‘বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করছি। আমরা শেষ সেশন পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত গতকাল আমরা ৩ উইকেট হারিয়ে ফেলি, যা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
ডারবান টেস্টে মাত্র এক স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। পেস নির্ভর দল গড়ে প্রতিপক্ষের স্পিনে কাবু হতে হয়েছে। কেশব শেষ ইনিংসে মহারাজ একাই তুলে নেন ৭ উইকেট। তবে মহারাজকে না খেলতে পারার হতাশায় পুড়ছেন টাইগার অধিনায়ক।
‘আমরা স্পিনের বিপক্ষে খেলে অভ্যস্ত। আমরা এটিও জানতাম যে ডারবানে তৃতীয়-চতুর্থ দিনের পর স্পিন ধরে। আমরা ব্যাট হাতে নিজেদের সামর্থ্য দেখাতে পারিনি। আমরা অনেক বাজে শট খেলেছি। প্রথম ইনিংসে ভালোই ছিল।’
‘দুই ইনিংসেই বোলাররা ভালো বোলিং করেছি। গত কয়েক ম্যাচ ধরেই আমাদের পেস ডিপার্টমেন্ট দারুণ করছে। নিউজিল্যান্ডেও তারা অসাধারণ ছিল, এখানেও ওয়ানডে সিরিজেও।’
তবে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান মুমিনুল। আগামী ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
‘আমরা দ্বিতীয় ইনিংসে ৫০-৬০ রান বেশি দিয়ে ফেলেছি। আমাদের হাতে আরেকটি ম্যাচ আছে। আমাদের এখান থেকে শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের সামনে আসা সুযোগগুলো কাজে লাগাতে হবে। নতুন ছেলেদের নিজেদের প্রতিভা দেখানোর ভালো একটি সুযোগ এটি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)