ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

তামিমের পর দ:আফ্রিকা টেস্টের অনিয়ম নিয়ে আইসিসির কাছে আবেদন করলেন সাকিব

২০২২ এপ্রিল ০৪ ১৫:২৫:৫৫

তামিমের পর দ:আফ্রিকা টেস্টের অনিয়ম নিয়ে আইসিসির কাছে আবেদন করলেন সাকিব

আম্পায়ার মারাই এরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্টোকের মাঝে। আইসিসিরি করোনাকালীন স্বাগতিকদের আম্পায়ারের নীতির কারণে দুই প্রোটিয়া আম্পায়ার এই ম্যাচ পরিচালনা করছেন।

কিন্তু রোববার এরাসমাস-হোল্ডস্টোক যেন স্বাগতিকদের বিরুদ্ধে আঙুল তুলতে কাঁপছেন। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে আজ প্রথম দুটি উইকেটই বাংলাদেশ তুলে নিয়েছে রিভিউ নিয়ে।

জোরালো আবেদনের পরও আম্পায়াররা আউট দেননি। এছাড়া এলগার, পিটারসেনের বিপক্ষেও এলবির আবেদনে দুইবার আম্পায়াররা আঙুল তুলেননি। অথচ রিপ্লেতে দেখা গেছে দুইবারই আউট হতেন ব্যাটসম্যান।বিজ্ঞাপন

বিষয়টা সাকিব আল হাসানের চোখ এড়ায়নি। যুক্তরাষ্ট্রে বসে কিংসমিডে চোখ রাখা সাকিব এবার আইসিসির কাছে নিরপেক্ষ আম্পায়ারের নীতিতে ফিরে যাওয়ার দাবি তুলেছেন।

আজ টুইটারে সাকিব বলেছেন, ‘আমার মনে হয় এখন সময় হয়েছে আইসিসির নিরপেক্ষ আম্পায়ার্স নীতিতে ফিরে যাওয়া। কারণ কোভিড পরিস্থিতি বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই ঠিক হয়ে গেছে।’

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে টেস্ট সিরিজে নেই সাকিব। তেমনটা না হলে এই ম্যাচটা খেলার কথা ছিল বাঁহাতি এই অলরাউন্ডারেরও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ